শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :
মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত
কাটাখালীতে অপরাধ ও মাদক প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা চেয়ে সচেতনতামূলক আলোচনায় অংশ নেন কাটাখালী থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনসাধারণ।

মাদক ও জুয়ামুক্ত নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে রাজশাহীতে সাঁড়াশি তৎপরতা জোরদার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অপরাধবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে কাটাখালী থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনার পাশাপাশি গণসচেতনতামূলক বিট পুলিশিং সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কাটাখালী থানার অন্তর্গত টাঙ্গন, চৌমুহনী ও গোবিন্দপুর এলাকায় একযোগে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট এলাকায় মাদক কারবারি ও জুয়াড়িদের গতিবিধি নিয়ন্ত্রণে নিবিড় নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসব সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা মাদকদ্রব্য সেবন, বিপণন ও জুয়ার সামাজিক ও পারিবারিক ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, মাদকের সঙ্গে জড়িতরা সমাজের শত্রু। যেকোনো মূল্যে এদের মূলোৎপাটন করতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। নিজ নিজ পাড়া-মহল্লায় মাদক ও জুয়া সংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে ও তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালনের জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের জনসম্পৃক্ততামূলক সচেতনতা কার্যক্রম তৃণমূল পর্যায়ে চলমান থাকবে।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন