শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু

আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু

favicon
তন্ময় দেবনাথ রাজশাহী :-
আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু
আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু। ছবি দৈনিক উপচার

আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু।


শনিবার ৫ সেপ্টেম্বর বিকালে ফুলমন নেশা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজস্ব কার্যালয়ের পাশে  বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন।


এসময় বিল্টু বলেন, "আড়ানী পৌরবাসীর দীর্ঘদিনের চাওয়া একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত, জনবান্ধব পৌরসভা গড়ার লক্ষ্যে আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে আড়ানীকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।"


তিনি আরও বলেন, "রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং

শিক্ষা-স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।"


উক্ত অনুষ্ঠানে আড়ানী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাঘা উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর রুহুল আমীন , আড়ানী পৌর বিএনপির  সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন বিডিআর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃআব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেন, সহ

পৌর ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী  সাধারণ জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উপস্থিত নেতাকর্মীরা বিল্টুর প্রার্থিতাকে স্বাগত জানিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রার্থিতা ঘোষণার পর বিল্টু দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, মোস্তাক আহমেদ বিল্টু দীর্ঘদিন ধরে আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম রয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন