শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর ভদ্রা স্মৃতি অম্লান মোড় থেকে যুবলীগের বের করা প্রতিবাদী বিক্ষোভ মিছিলের একটি দৃশ্য।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশবিরোধী সকল অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয়ে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল (৭ সেপ্টেম্বর) সকালে মহানগরীর প্রাণকেন্দ্র ভদ্রা স্মৃতি অম্লান মোড় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন।

​মিছিলজুড়ে নেতাকর্মীদের মুখে ছিল তীব্র প্রতিবাদী স্লোগান। ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মনির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এমন মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

​বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

​মিছিল পরবর্তী পথসভায় নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে যুবলীগের প্রতিটি কর্মী যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

​কর্মসূচিতে মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার