শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › পবায় প্রান্তিক খামারিদের জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু

পবায় প্রান্তিক খামারিদের জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর পবা উপজেলার তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

রাজশাহীর পবা উপজেলায় প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে ব্যাপক টিকাদান (ভ্যাকসিনেশন) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্ষা মৌসুমে গবাদিপশু এবং হাঁস-মুরগি বিভিন্ন ধরনের সংক্রামক ভাইরাসজনিত রোগের ঝুঁকিতে পড়ে। পশুসম্পদকে এসব মরণব্যাধি থেকে মুক্ত রাখতে এবং প্রান্তিক খামারিদের আর্থিক ক্ষতি কমাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিনা মূল্যের টিকাদান উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এর আগে হরিপুর ইউনিয়নের প্রত্যন্ত চর মাজার দিয়াড়েও অনলাইনে এ ধরনের সেবামূলক কার্যক্রমের সূচনা করা হয়েছিল। পবা উপজেলাকে কৃষিবান্ধব ও উর্বর অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এ জনপদে প্রাণিসম্পদ ও মৎস্য চাষে অপার সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যার অভাব দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তিনি দেশের তরুণ ও যুবসমাজকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত হয়ে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, এ বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৮৩ হাজার ৫০০ ডোজ টিকা প্রদান করা হবে। এর মধ্যে গরুর জন্য ২ হাজার ডোজ তড়কা, ২ হাজার ৫০০ ডোজ বাদলা ও ২ হাজার ডোজ গলাফুলা রোগের টিকা রয়েছে। এছাড়া ছাগলের পিপিআর রোগের ২ হাজার, মুরগির রানীক্ষেত রোগের ৭০ হাজার এবং হাঁসের ডাকপ্লেগ রোগের জন্য ৫ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ ও ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহরাব খান। এ সময় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার