শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › চুরির ঘটনার পর স্বর্ণপট্টিতে কড়া নজরদারি: রাসিক প্রশাসকের সঙ্গে বাজুস নেতাদের সাক্ষাৎ

চুরির ঘটনার পর স্বর্ণপট্টিতে কড়া নজরদারি: রাসিক প্রশাসকের সঙ্গে বাজুস নেতাদের সাক্ষাৎ

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী নগর ভবনে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।

রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সাহেববাজার স্বর্ণপট্টি এলাকার নিরাপত্তা ব্যবস্থা আধুনিকীকরণ ও জোরদারে বিশেষ ভূমিকা রাখায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে রাজশাহী নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাজুস নেতারা উল্লেখ করেন, স্বর্ণ ব্যবসার মতো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ খাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুরো স্বর্ণপট্টি এলাকায় ২০টি অত্যাধুনিক হাই-রেজ্যুলেশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের উদ্বেগের প্রেক্ষাপটে প্রশাসকের এই দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপে স্বর্ণপট্টির সার্বিক নিরাপত্তা ঝুঁকি বহুলাংশে হ্রাস পেয়েছে। রাসিকের এই সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ জুন দিবাগত গভীর রাতে রাজশাহী মহানগরীর ব্যস্ততম সাহেববাজার স্বর্ণপট্টির ‘কারুশ্রী জুয়েলার্স’ এবং ‘আফিয়া জুয়েলার্স’ নামের দুটি প্রতিষ্ঠানে সুরক্ষিত দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ওই চাঞ্চল্যকর ঘটনার পরপরই এলাকার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বর্ণপট্টির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন দ্রুততম সময়ের মধ্যে পুরো অঞ্চলটিকে সিসিটিভি নজরদারির আওতায় নিয়ে আসার বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।

প্রশাসকের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে স্বর্ণপট্টিতে স্বস্তি ফিরে আসায় সন্তোষ প্রকাশ করে বাজুস নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন, আগামী দিনেও ব্যবসায়ী সমাজের স্বার্থরক্ষা ও মহানগরের বাণিজ্যিক এলাকাগুলোর শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশনের এমন ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাজুস রাজশাহী জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিউর রহমান মিঠু ও পরিমল সরকার। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে মোঃ কামরুজ্জামান, তূর্য সরকার, হামিদুর রহমান ও মুক্তার মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার