শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › চারঘাটে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ: পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

চারঘাটে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ: পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নাওদাড়া চারা বটতলা এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় হাজী তমিজ উদ্দিনের পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাট-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় স্কুলগামী শিক্ষার্থীরা প্রথম পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি নিশ্চিত হয়ে চারঘাট থানা পুলিশকে অবহিত করেন।

এলাকাবাসীর প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে প্রকৃতির ছিলেন। বেশ কিছুদিন ধরে তাঁকে ওই আশপাশের এলাকায় একা একা ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত কেউই তাঁর নাম বা সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করতে পারেননি। তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে গেছেন নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

খবর পেয়ে চারঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার সংক্রান্ত প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত প্রক্রিয়া শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির প্রকৃত পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য স্পষ্ট হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার