শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা ও হর্ন ধ্বংস

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা ও হর্ন ধ্বংস

favicon
মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ):

নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

নওগাঁয় শব্দদূষণ রোধে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহন চালককে জরিমানা এবং তিনটি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক ও মহাসড়কে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এ তল্লাশি চালানো হয়। এ সময় আইন অমান্য করায় তিনটি যানবাহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে জব্দকৃত ক্ষতিকর হাইড্রোলিক হর্নগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।

দণ্ড দেওয়ার পাশাপাশি শব্দদূষণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও ক্ষতিকর দিক সম্পর্কে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করতে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার সেঁটে দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার