শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের বিশেষ পুরস্কার ঘোষণা

রাজশাহীতে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের বিশেষ পুরস্কার ঘোষণা

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী র‌্যাব-৫ এর সদর দপ্তরে সরকারি অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

রাজশাহী অঞ্চলে বিভিন্ন সময়ে খোয়া যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এ অঞ্চলে নিখোঁজ হওয়া ১৬৪টি অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ১৪৮টি উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১৬টি গুরুত্বপূর্ণ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলির সন্ধান মেলেনি। অবশিষ্ট এসব অস্ত্র ও গোলাবারুদের সুনির্দিষ্ট তথ্য দিলে সরকারের নির্ধারিত আর্থিক পুরস্কারের পাশাপাশি র‌্যাব-৫ এর পক্ষ থেকেও বিশেষ অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহীর মোল্লাপাড়াস্থ র‌্যাব-৫ সদর দপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

মতবিনিময় সভায় র‌্যাব-৫ এর অধিনায়ক জানান, তাঁদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ১৬৪টি সরকারি অস্ত্র খোয়া যায়। এর মধ্যে র‌্যাব ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ তৎপরতায় ইতোমধ্যে ১৪৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা মোট হারানো অস্ত্রের শতকরা ৯০ দশমিক ২৪ ভাগ। বর্তমানে উদ্ধার বাকি রয়েছে মাত্র ১৬টি অস্ত্র।

অনুদ্ধার থাকা ১৬টি অস্ত্রের বিবরণ তুলে ধরে তিনি জানান, এ তালিকায় রয়েছে দুটি চায়না রাইফেল, পাঁচটি চায়না পিস্তল, ছয়টি ১২ বোর শর্টগান ও তিনটি গ্যাসগান। অস্ত্রের পাশাপাশি ওই সময় ৫ হাজার ৩৫২টি বিভিন্ন ধরনের গুলি ও টিয়ারশেল খোয়া যায়। যার মধ্যে এখন পর্যন্ত ৫৫৪টি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অবশিষ্ট রয়েছে ৪ হাজার ৭৯৮টি তাজা গুলি ও টিয়ারশেল।

লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আরও উল্লেখ করেন, অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার করে জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোনো ব্যক্তি যদি এসব অস্ত্রের সন্ধান বা সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করেন, তবে তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সরকার ঘোষিত পুরস্কারের অতিরিক্ত হিসেবে র‌্যাব-৫ এর নিজস্ব তহবিল থেকেও বিশেষ আর্থিক পুরস্কারে ভূষিত করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

দৈনিক উপচার