শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার:

শাহ মখদুম কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর।

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’-এই প্রতিপাদ্যকে ধারণ করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড কেয়ার ফাউন্ডেশন, রাজশাহী’র উদ্যোগে নগরীর শাহ মখদুম কলেজে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।

কর্মসূচির অংশ হিসেবে শাহ মখদুম কলেজ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এবং সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের শীর্ষ নেতৃবৃন্দ, সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ, শাহ মখদুম কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার