শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে দুটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

রাজশাহীতে দুটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪১ গ্রাম ওজনের দুটি অবৈধ স্বর্ণের বারসহ দুই সক্রিয় স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের দড়িখরবোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৫-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল দড়িখরবোনা এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি খাঁটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালান কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং তিনটি সিম কার্ডও জব্দ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে তারা এই অবৈধ স্বর্ণ নিজেদের কাছে রেখেছিলেন। এসআরবি সূত্র আরও জানিয়েছে, আটককৃতরা একটি সুসংগঠিত চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ উপায়ে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে আসছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
তানোরের কলমায় ইউপি নির্বাচনে বিএনপির একক প্রার্থিতায় এগিয়ে মুস্তাফিজুর রহমান

নিয়ামতপুরে মিলাদে এসে সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

দৈনিক উপচার