শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীর পবায় ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর পবায় ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী)। এ সময় তাঁদের হেফাজত থেকে মোট ৬১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি চৌকস দল পবা থানার বড়গাছী বাজারসংলগ্ন শেখপাড়া গ্রামে অভিযান চালায়। সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে ওই গ্রামের বাসিন্দা মো. রাসেল আলীর বসতবাড়িতে আকস্মিক এই তল্লাশি চালানো হয়। অভিযানে বাড়িটিতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন এসআরবি সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন,বড়গাছী শেখপাড়া গ্রামের মো. রাসেল আলী (২৪), মো. দুলাল (৫০) এবং মো. সিরাজ আহমেদ (২০)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহীর স্থানীয় বাজারে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। বসতবাড়িতে এমন বিপুল পরিমাণ মাদক মজুতের খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে তাঁদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহী মহানগরের পবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার