শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

favicon
শাহিনুর সুজন,স্টাফ রিপোর্টার :

চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ৩৬০ বোতল মোনোড্রিল সিরাপসহ গ্রেপ্তারকৃত আসামিরা।

রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬০ বোতল নিষিদ্ধ মাদক মোনোড্রিল সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহন ও পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে চারঘাট মডেল থানার একটি চৌকস দল উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার বাসিন্দা মো. গোলাম রসুলের বাড়ির সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন ব্যক্তিদের ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে অবৈধ ৩৬০ বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-চক মোক্তারপুর এলাকার মো. সোহরাব আলীর ছেলে মো. সাব্বির হোসেন অনিক (৩০), দফাদারপাড়া এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. রবিন, মোক্তারপুর আন্ধারীপাড়া এলাকার মোহাম্মদ আলম হোসেনের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৩২) এবং একই এলাকার মোহাম্মদ লিটন মিয়ার ছেলে মো. টিটন (৩২)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাব্বির হোসেন অনিক পূর্বে থেকেই একটি মামলার পলাতক আসামি ছিলেন। এছাড়া এ চক্রের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও একজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যাকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে চারঘাট মডেল থানা পুলিশ। মাদক পরিবহন, মজুত কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার