শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › সোতোকান কারাতে সেমিনারে সনদপ্রাপ্তদের রাসিক প্রশাসকের অভিনন্দন

সোতোকান কারাতে সেমিনারে সনদপ্রাপ্তদের রাসিক প্রশাসকের অভিনন্দন

favicon
স্টাফ রিপোর্টার :
সোতোকান কারাতে সেমিনারে সনদপ্রাপ্তদের রাসিক প্রশাসকের অভিনন্দন
নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে আন্তর্জাতিক সেমিনারে সনদ অর্জনকারী কারাতে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ।

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনার’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জন করায় রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের সদস্য ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার দুপুরে রাজশাহী নগর ভবনে সিটি প্রশাসকের কার্যালয়ে এই কৃতি ক্রীড়াবিদ ও রেফারিদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক সফলতার সঙ্গে আন্তর্জাতিক মানের সেমিনার সম্পন্ন করে সনদপত্র ও স্মারক অর্জন করায় তাঁদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজশাহীর তরুণ প্রজন্ম ক্রীড়া ও শারীরিক কসরতের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানে গড়ে তুলছে-এটি পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একই সঙ্গে তিনি খেলোয়াড় ও প্রশিক্ষকদের কারাতে চর্চায় আরও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর সুনাম আরও উজ্জ্বল করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ও ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মাহমুদুল নবী তুষার ও সদস্য গোলাম মর্তুজা মিল্টন। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন মোছাঃ ফাতেমা, তন্ময় ঘোষ সুজন ও ফরিদ উদ্দিন।

উল্লেখ্য, বাংলাদেশ সোতোকান কারাতের উদ্যোগে গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে রাজশাহীর রেফারি ও প্রশিক্ষণার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জন করেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন