শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৪৫ জন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। আশঙ্কাজনক হারে বাড়ছে মশাবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন এবং উন্নত চিকিৎসার জন্য চারজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের সিংহভাগই ভর্তি হয়েছেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। এই হাসপাতালে এক দিনেই ভর্তি হয়েছেন ৪৩ জন, যার মধ্যে ২৪ জন পুরুষ ও ১৯ জন নারী। এ ছাড়া শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে নাচোল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তির খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১ হাজার ৮৫৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি ঘটেছে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১২১ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে জেলা হাসপাতালেই রয়েছেন ১০৬ জন, যার মধ্যে ৫০ জন পুরুষ ও ৫৬ জন নারী। এ ছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুরে ৫ জন এবং ভোলাহাটে ৪ জন রোগী চিকিৎসা গ্রহণ করছেন।

সংক্রমণ পরিস্থিতি দ্রুত বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরির ওপর বিশেষ জোর দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। ঘরবাড়ি, ছাদবাগান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই। আক্রান্ত রোগীদের নিয়মিত সেবাদানের পাশাপাশি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই যাতে বসতবাড়ির আঙিনায় বা পাত্রে স্বচ্ছ পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন