শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › সিরাজগঞ্জে ডিম ও গ্যাসের বাড়তি দাম আদায়
দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ডিম ও গ্যাসের বাড়তি দাম আদায়

favicon
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ডিম ও গ্যাসের বাড়তি দাম আদায়
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় কৃত্রিম সংকটের অজুহাতে বাড়তি দাম রাখায় ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

সিরাজগঞ্জ শহরে কৃত্রিম সংকটের অজুহাত তুলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার ও ডিম বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও রেলগেট এলাকায় বাজার তদারকিমূলক এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছিলেন। অন্যদিকে ডিমের আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং বিক্রির কোনো বৈধ রসিদ ছাড়াই সাধারণ ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো বাড়তি অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগ ও অনিয়মের সত্যতা পেয়ে বাজার স্টেশন ও রেলগেট এলাকায় তাৎক্ষণিক তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ।

তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সিরাজগঞ্জ পেট্রোলিয়াম এজেন্সির প্রতিনিধি নয়ন সেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিমের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বেশি দামে বিক্রির দায়ে মেসার্স আবু সাঈদ ডিমের আড়তের মালিক আবু সাঈদকে ৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরও জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালালে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন