শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আরএমপি কমিশনারের
শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা নিয়ে আরএমপিতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আরএমপি কমিশনারের

favicon
মো: নুরে ইসলাম মিলন:
পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আরএমপি কমিশনারের
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করছেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় অনুষ্ঠিত এ সুশৃঙ্খল কুচকাওয়াজে সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

উক্ত প্যারেডে সুচারুভাবে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন আরএমপির বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিদ ফরহাদ। সালামি গ্রহণের পর পুলিশ কমিশনার মাঠ পরিদর্শন করে সদস্যদের সার্বিক টার্নআউট, পোশাকের পরিচ্ছন্নতা, শারীরিক কসরত ও প্যারেড ডিসিপ্লিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কুচকাওয়াজ শেষে তিনি পুলিশ লাইন্সের মোটরযান শাখা, লজিস্টিকস শাখা এবং অস্ত্রাগার ঘুরে দেখেন এবং বিভিন্ন নথিপত্র ও আধুনিক সরঞ্জামাদির সার্বিক রক্ষণাবেক্ষণের খোঁজখবর নেন।

উপস্থিত ফোর্স ও কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ কমিশনার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেন। যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিয়ে নগরবাসীর জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বক্তব্যে কমিশনার উল্লেখ করেন, নিয়মিত মাস্টার প্যারেড আয়োজনের মূল লক্ষ্য কেবল শৃঙ্খলা ও সক্ষমতা যাচাই নয়, বরং সদস্যদের নিষ্ঠা ও কৃতিত্বপূর্ণ অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। ব্যক্তিগত ও পেশাগত প্রতিটি পদক্ষেপে নীতি-নৈতিকতা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সব ধরনের অনিয়ম ও লোভ-লালসা পরিহারের কড়া নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সতর্কবার্তা উচ্চারণ করে তিনি স্পষ্ট জানান, কোনো সদস্য যদি আইনবহির্ভূত বা শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তবে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সর্বোচ্চ কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, নাগরিকদের সঙ্গে উত্তম ও মার্জিত আচরণ বজায় রেখে সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি গভীর আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়। শারীরিক ও মানসিকভাবে পূর্ণ সুস্থ থেকে আধুনিক অপরাধ দমনে নিত্যনতুন দক্ষতা অর্জনের জন্যও তিনি উপস্থিত সদস্যদের অনুপ্রাণিত করেন।

এ সময় কুচকাওয়াজ ও পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজিসহ বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, আরএমপির আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন