শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও র‍্যালি অনুষ্ঠিত

মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও র‍্যালি অনুষ্ঠিত

favicon
রাজিব খান :
মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও র‍্যালি অনুষ্ঠিত
মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অগ্নিকাণ্ড ও উদ্ধার তৎপরতার মহড়া প্রত্যক্ষ করছেন শিক্ষার্থী ও অতিথিরা।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে করণীয় এবং উদ্ধার তৎপরতার বাস্তবসম্মত কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়। কোনো ভবনে আকস্মিক আগুন লাগলে কীভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে আতঙ্কে দিগ্বিদিক না ছুটে কীভাবে নিরাপদ আশ্রয় নিতে হয়, তা সরাসরি প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সবাইকে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

মহড়া শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ পুরোপুরি ঠেকানো না গেলেও নিজস্ব সতর্কতা, সময়োপযোগী প্রস্তুতি ও সম্মিলিত সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতির মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। বিশেষ করে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান স্তর থেকেই দুর্যোগের ঝুঁকি মোকাবিলার মৌলিক প্রশিক্ষণ ও সচেতনতা প্রতিটি নাগরিকের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আলোচকরা।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন