শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, প্রশাসকের শুভেচ্ছা

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, প্রশাসকের শুভেচ্ছা

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, প্রশাসকের শুভেচ্ছা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার দুপুরে নগরীর বিভিন্ন মন্দির ও মণ্ডপ ঘুরে দেখে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার দুপুরে নগরীর পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে তাঁর এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে তিনি ঐতিহাসিক রাজারহাতা কালীমন্দির পূজামণ্ডপ, রাজারহাতা শিবমন্দির পূজামণ্ডপ এবং হরিজন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক প্রতিটি মণ্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সমবেত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। তিনি সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের নাগরিক সেবা ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুহিন মোহন মণ্ডল, সহ-সভাপতি সুমন্ত সরকার, সাধারণ সম্পাদক চন্দন পাল, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার অপু, দপ্তর সম্পাদক শিমুল কুমার, প্রচার সম্পাদক অমৃত কুমার ঘোষ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য অসীম কুমার ঘোষ ও উত্তম সাহা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনিসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। সার্বিক পরিদর্শন কার্যক্রমে স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন