শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধ
আদালতে মামলা চললেও দখলচেষ্টার অভিযোগ

গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধ

favicon
স্টাফ রিপোর্টার :
গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধ

রাজশাহীর গোদাগাড়ীতে বায়নানামার অজুহাতে ফসলি জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জমিতে চাষাবাদের কাজ করতে গেলে দলবল নিয়ে হামলা, মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জমির মালিক দাবিদার শফিউজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। জমিতে যেতে না পেরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

গত কয়েক দিন আগে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের আগলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শফিউজ্জামানের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু বাবু নামের এক ব্যক্তি বায়নানামার কথা বলে জমিটি দখলের চেষ্টা করছেন। এর আগেও জমির পাকা ধান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে রাজশাহীর আদালতে মামলা চলমান রয়েছে। তবে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি জমি নিয়ে বিরোধপূর্ণ কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে দাবি তাঁর।

শফিউজ্জামান বলেন, কয়েক দিন আগে তাঁরা জমিতে সার প্রয়োগ ও কীটনাশক ছিটানোর কাজ করছিলেন। এ সময় বাবু, নয়ন, সাব্বির, সাইদসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন সেখানে উপস্থিত হয়ে তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁর কাঁধে থাকা স্প্রে মেশিনটি ছিনিয়ে নিয়ে জোরপূর্বক জমি থেকে বের করে দেওয়া হয়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এর আগেও বাবু তাঁর জমির পাকা ধান কেটে নিয়ে গেছেন। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু এরপরও অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীদের তৎপরতা বন্ধ হয়নি। বর্তমানে তাঁদের ভয়ে পরিবারের সদস্যরা জমিতে যেতে পারছেন না। জমিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

শফিউজ্জামানের ছেলে অভিযোগ করে বলেন, হামলার সময় অভিযুক্ত ব্যক্তিদের হাতে ধারালো অস্ত্র ছিল। তাঁরা দলবদ্ধভাবে হামলা চালিয়ে চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমিতে নিরাপদে চাষাবাদের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে বাবুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জমি দখলে রাখার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘মোট জমির মধ্যে আমি এক বিঘা দখল করে রেখেছি। আমি তাঁর ছেলের কাছে চার লাখ টাকা পাব। টাকা পেলে জমি ছেড়ে দেব।’

অন্যদিকে, এ বিষয়ে ভুক্তভোগী শফিউজ্জামানের ছেলে তারেকের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, জমি নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁরা জমির মালিকানা ও বায়নানামা-সংক্রান্ত বিরোধের আইনগত নিষ্পত্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন