শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

চারঘাটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

favicon
চারঘাট প্রতিনিধি :
চারঘাটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির বিশ্বাস জয়। ছবি: সংগৃহীত।

রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির বিশ্বাস জয়কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত সাব্বির বিশ্বাস জয় (২৫) চারঘাট পৌর এলাকার চক মোক্তারপুর মহল্লার বাসিন্দা এবং চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় জননিরাপত্তা রক্ষা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সোমবার দিবাগত রাতে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আব্দুন নূরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানের অংশ হিসেবে গভীর রাতে চক মোক্তারপুরে নিজ বাড়ি থেকে জয়কে আটক করে থানায় নেওয়া হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আব্দুন নূর জানান, আটক সাব্বির বিশ্বাস জয়ের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও উল্লেখ করেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন