শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি

একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি

favicon
উপচার ডেস্ক :-
একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি

নতুন, রিকন্ডিশনড এবং ব্যবহৃত সব ধরনের গাড়ির বিশাল সমাহার নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে ‘সুপারসেল কার বাজার’। সাপ্তাহিক এই জমজমাট আয়োজনে নামিদামি বিভিন্ন শোরুমের আধুনিক গাড়ির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন পুরোনো গাড়ি প্রদর্শন, কেনাবেচা এবং এক্সচেঞ্জের অবারিত সুযোগ পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। রোদ-বৃষ্টির ঝক্কি এড়িয়ে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে এক ছাদের নিচে শতাধিক গাড়ি যাচাই-বাছাই করে কেনার সুযোগ থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

শুক্রবার (১৩ নভেম্বর) ছুটির দিনে রাজধানীর তেজগাঁও থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়ির বাজারে এসেছেন সিয়াম। সারি সারি সাজানো বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ঘুরে দেখছেন এবং নিজেদের বাজেট ও চাহিদার সঙ্গে কোনটি সবচেয়ে মানানসই হবে, তা পরখ করছেন এই দম্পতি। অনুভূতি ব্যক্ত করে সিয়াম জানান, মূলত দেখার ও বাজারদর সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এসেছেন; পছন্দ হলে কেনার চূড়ান্ত পরিকল্পনা করবেন। তাঁর মতে, এই বাজারের সবচেয়ে বড় সুবিধা হলো সব ধরনের গাড়ি একই জায়গায় পাশাপাশি রেখে তুলনা করা যায়। সিয়ামের স্ত্রী সাদিয়ারও বেশ নজর কেড়েছে আয়োজনটি। তিনি বলেন, বিভিন্ন শোরুমে আলাদা আলাদাভাবে ঘুরে সময় নষ্ট করার চেয়ে এক ছাদের নিচে ব্যক্তিগত ও কোম্পানির সব গাড়ি দেখতে পারাটা দারুণ স্বস্তির। এতে দাম ও মানের তুলনা করা অনেক সহজ হচ্ছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রচলিত ধারায় দেশের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে, স্কুল কিংবা খেলার মাঠে গাড়ির হাট বসলেও সেখানে রোদ-বৃষ্টি ও নিরাপত্তার নানাবিধ সমস্যা থাকে। কিন্তু আইসিসিবিতে সম্পূর্ণ ছাদের নিচে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে এই আয়োজন ক্রেতা-বিক্রেতাদের এক ভিন্ন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দিচ্ছে, যার ফলে দিন দিন দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

দেশের গাড়ি ক্রেতা ও বিক্রেতাদের জন্য এক ছাদের নিচে সব ধরনের অটোমোবাইল সেবা নিয়ে ওয়ান-স্টপ সলিউশন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘সুপারসেল কার বাজার’। এ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, সাধারণত নতুন বা রিকন্ডিশনড গাড়ি কিনতে ক্রেতাদের ভিন্ন ভিন্ন শোরুমে ছুটতে হয়। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি ন্যায্যমূল্যে বিক্রির জন্যও নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব রয়েছে। এই দুই সমস্যার কার্যকর সমাধান হিসেবেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এখানে সরাসরি গাড়ি কেনাবেচার পাশাপাশি পুরোনো গাড়ি বদলে নতুন বা অন্য গাড়ি নেওয়ার অর্থাৎ এক্সচেঞ্জেরও সুব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রতি সপ্তাহে বসা এই কার বাজারে গত আড়াই মাসে সর্বনিম্ন ১২০টি থেকে সর্বোচ্চ ২৮০টি পর্যন্ত গাড়ি প্রদর্শিত হয়েছে। বাজারের পরিধি ও জনপ্রিয়তা বাড়ায় এখন ঢাকার পাশাপাশি সিলেট, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও বিক্রেতারা এখানে আসছেন। শুক্রবার বাজারে অংশগ্রহণকারী ‘সুপার কার শপ’ বিশেষ মূল্যছাড় ঘোষণা করায় কোন মডেলের গাড়িতে কত শতাংশ ছাড় মিলছে, তা জানতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও খোঁজখবর নিতে দেখা গেছে। তরুণ ও প্রবীণদের পাশাপাশি পরিবারের শিশু-কিশোররাও উৎসাহ নিয়ে গাড়ি দেখতে আসছেন।

রাজাবাজার থেকে আসা ক্রেতা গোলাম কিবরিয়া জানান, একই ছাদের নিচে নতুন-পুরোনো সব ধরনের গাড়ি পাওয়া যায় শুনে তিনি এসেছেন। অন্তত দশটি গাড়ি যাচাই-বাছাই করে সেরা একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে তিনি ঘুরে দেখছেন। মেলায় যেসব স্টলের সামনে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি চোখে পড়েছে, তার মধ্যে অন্যতম ‘চাঙ্গান অ্যান্ড দিপাল’ শোরুম। প্রতিষ্ঠানটির সেলস এক্সিকিউটিভ এস এম আরিফ হোসেন জানান, তাদের স্টলে আধুনিক ইলেকট্রিক ও নন-ইলেকট্রিক উভয় ধরনের গাড়িই রয়েছে এবং দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালো বিক্রি হচ্ছে।

অন্যদিকে, নিজের ব্যক্তিগত গাড়ি বিক্রির জন্য নিয়ে আসা আনিসুর রহমান জানান, খোলা মাঠ বা রাস্তার পাশের হাটে গাড়ি নিয়ে দাঁড়ানো যেমন কষ্টকর, তেমনি নিরাপত্তারও ঝুঁকি থাকে। কিন্তু সুপারসেল কার বাজারে অত্যন্ত নিরাপদ ও আধুনিক পরিবেশে সরাসরি প্রকৃত ক্রেতাদের কাছে গাড়ি প্রদর্শনের সুযোগ মিলছে, যা বিক্রেতাদের জন্য বড় স্বস্তির বিষয়।

আরও খবর
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
রাজশাহী মহানগরীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
মহাদেবপুরে উন্মুক্ত লটারিতে ১০ ইউনিয়নের ১০০ দরিদ্র নারীর কর্মসংস্থান নিশ্চিত
মহাদেবপুরে উন্মুক্ত লটারিতে ১০ ইউনিয়নের ১০০ দরিদ্র নারীর কর্মসংস্থান নিশ্চিত
রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা