রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমনির্বাচনশঙ্কায় থাকা আদিবাসী ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি

শঙ্কায় থাকা আদিবাসী ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। 

এসময় আদিবাসী নেতারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানাভাবে বৈষম্য, ভীতি, নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে আসছে। নির্বাচন এলেই এই জনগোষ্ঠীর মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে তাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, কখনো কখনো জোরপূর্বক ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। এটি শুধু একটি মানবাধিকার লঙ্ঘন নয়, বরং সংবিধান পরিপন্থী ও গণতন্ত্রের জন্য চরম হুমকি।

তারা আরও বলেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে আদিবাসী ও সংখ্যালঘু বিরোধী সহিংসতা প্রতিরোধে রাষ্ট্র তথা সেনা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশনকে আরও সক্রিয়, নিরপেক্ষ ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের ভয়ভীতি, হুমকি বা প্রভাব বিস্তারের অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে। সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল তাদের অঙ্গীকার নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটারদের সচেতনতা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। 

উত্তরবঙ্গ থেকে একজন আদিবাসী টেকনোক্র্যাট মন্ত্রী ও সংরক্ষিত আসনে সংসদে প্রতিনিধি নির্বাচন, সমতলের আদিবাসীদের পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করার বিষয়গুলো অর্ন্তভুক্ত করার দাবি করেন আদিবাসী নেতারা। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রায় ৮০ হাজার ভোটার নির্বাচনকে ঘিরে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান আদিবাসী নেতারা। এছাড়াও আদিবাসী এলাকায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি করেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উচ্চ আদালতের আইনজীবী ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু৷ এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি হিংগু মুরমু, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি কর্ণেলিউশ মুরমু, রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল নেত্রী রুমালী হালদার, রাজোয়াড় নেত্রী কুটিলা রাজোয়াড়, আদিবাসী নেত্রী মনিকা সরেনসহ আদিবাসী জনগোষ্ঠীর নাগরিকরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৮ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার