শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব

আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব

বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া
favicon
স্টাফ রিপোর্টার :
আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব

রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া'কে বিজয়ের লক্ষে সর্বশেষ  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি  বিকেল  চার'টায়  ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে   বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। 

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। 
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল,  উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান,  তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা,  এ্যাড. মাহফুজুর রহমান, সরদার সানিয়াত হোসেন শুভ, গনিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন, চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি,  সহ আরও অনেকে। 


সভায় বক্তারা উল্লেখ করেন ডিএম জিয়া আউচপাড়া  ইউনিয়ন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পরিক্ষিত জননেতা। তাঁকে বিজয়ী করবেন। তিনি বাগমারার উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবেন। প্রত্যেক নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ধানের শীষের বাগমারায় যে জোয়ার এসেছে, তাতে স্বাধীনতা বিরোধী শক্তির সকল অপপ্রচার ও গুজব ভেস্তে যাবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার কিছু অভিজ্ঞতা হযেছে। বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাকে ভোটে বিজয়ী করলে আমি বাগমারায় উন্নয়ন ও শান্তি এনে দিবো। কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্রীড়া, সংস্কৃতি সহ সব বিভাগে আমুল পরিবর্তন করা হবে। এই মুহুর্তে দেশ পরিচালনা অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। অতীতের কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের  ধানের শীষকে বিজয়ী করবেন। 
সভায়  সকল ইউনিয়ন, পৌরসভা উপজেলা, জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রবেশ মুখে উপচে পড়া ভিড় দেখে হাজার হাজার মানুষ বাজারে অবস্থান নেয়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন