নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নাতনিকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেছেন।
বুধবার সকাল ৮টায় তিনি কাশিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং সকল ভোটারকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।