শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › নিজ কেন্দ্রে ভোট দিলেন রাজশাহী-৬ আসনের প্রার্থীরা

নিজ কেন্দ্রে ভোট দিলেন রাজশাহী-৬ আসনের প্রার্থীরা

favicon
স্টাফ রিপোর্টার :-
নিজ কেন্দ্রে ভোট দিলেন রাজশাহী-৬ আসনের প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তিনি সকাল ৭টার দিকে চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

এ আসনের অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে তারা ভোট প্রদান করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা) ভোট দেন চারঘাট উপজেলার সলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে। জেলা জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) ভোট দেন চারঘাট পৌরসভার চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

রাজশাহী-৬ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৯টি। এর মধ্যে বাঘা উপজেলায় ৬১টি এবং চারঘাট উপজেলায় ৫৮টি কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪২টি—বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি।

মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন।

সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার জানান, সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিকভাবে ভোটাররা ভোট প্রদান করছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন