রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র,

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র,

ভোটার উপস্থিতিতে উৎসবের আমেজ
favicon
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫৭ (চারঘাট-বাঘা) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবারও বিশেষভাবে আলোচনায় রয়েছে। অতীতে ভোট বর্জনের জন্য আলোচিত এ কেন্দ্রটি এবার উৎসবমুখর পরিবেশে সরব হয়ে উঠেছে।

সকাল সাড়ে ৭টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভোট শুরুর আগেই নারী ও পুরুষ ভোটারদের আলাদা লাইনে দীর্ঘ সারি। কেন্দ্র চত্বরে ছিল উৎসবের আবহ, ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ এবং জামায়াত প্রার্থী নাজমুল হকের মধ্যে। সকাল সাড়ে ৭টায় মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আবু সাইদ চাঁদ। অন্যদিকে একই ইউনিয়নের শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় ভোট দেন নাজমুল হক।

মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৭৪ জন এবং নারী ভোটার ১ হাজার ৮১৪ জন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের ভোট বর্জনের কারণে এ কেন্দ্রে একজন ভোটারও ভোট দিতে আসেননি, যা সারাদেশে আলোচনার জন্ম দেয়। পরবর্তী ২০২৪ সালের নির্বাচনেও এ কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ১৭ শতাংশ।

তবে এবারের নির্বাচনে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। সরেজমিনে সকাল ৭টার দিকে দেখা যায়, ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন। নারী-পুরুষ উভয় লাইনে ছিল উপচে পড়া ভিড়।

ভোট দিতে আসা ষাটোর্ধ্ব শমসের আলী বলেন,দীর্ঘ ১৭ বছর পর মাড়িয়া গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ২০১৪ সালে কেন্দ্রের ৫০০ গজের মধ্যেও কোনো ভোটার আসেনি। এবার কে কার আগে ভোট দেবে, তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে।

স্থানীয় শিক্ষক রেজাউল করিম জানান, বিগত সময়ে ভয়-ভীতির কারণে অনেক স্থানে কিছু ভোটার কেন্দ্রে গেলেও মাড়িয়া কেন্দ্র ছিল ব্যতিক্রম। বিভিন্ন মামলা ও চাপের পরও তখন কেউ ভোট দিতে আসেননি।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র দুই ঘণ্টায় মাড়িয়া কেন্দ্রে প্রায় ২১ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন।

ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, এ গ্রামের মানুষ ভোট দিতে যেমন জানে, তেমনি অন্যায়ের প্রতিবাদও করতে জানে। পুরো চারঘাট-বাঘা এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। দিনশেষে ধানের শীষের বিজয় হবে বলে আশা করছি।

অন্যদিকে শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জামায়াত প্রার্থী নাজমুল হক বলেন,আগে মানুষ ভোট বর্জন করে ইতিহাস সৃষ্টি করেছিল, এবার উৎসবের আমেজ তৈরি করে তার ব্যতিক্রম ঘটিয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নতুন সিনিয়র জেল সুপার আল মামুনের যোগদান

রাজশাহীতে ক্রেতা সেজে তেলসহ মজুদকারীকে ধরল এনএসআই

রাজশাহীতে চাঁদার টাকা না পাওয়ায় দোকানদারকে  ছুরিকাঘাতে হত্যা

মুসল্লিদের সুবিধায় মীরেরচক জামে মসজিদে ৬ তলা ভবন নির্মাণকাজ শুরু

প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সূর্যকণা স্কুলে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম

পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বানে" নিয়ামতপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

তানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ

দৈনিক উপচার