সপরিবারে ভোট দিলেন বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন আজ সকালে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ৭টা ৩০ মিনিটে তিনি সপরিবারে নিজের নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, "ধানের শীষের জয় পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। ধানের শীষের জয় মানে তারেক রহমানের জয়, দেশের জয়। তানোর-গোদাগাড়ীসহ গোটা দেশবাসী ধানের শীষে ভোট দিতে সকাল থেকেই মুখিয়ে আছেন।"
ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, সকাল থেকেই কেন্দ্র এলাকায় শান্ত ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ ভোটারদের মতোই তিনি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোট প্রদান করেন।
সবশেষে তিনি উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানান এবং দিনভর একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।