শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীর কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের সরব অংশগ্রহণ

রাজশাহীর কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের সরব অংশগ্রহণ

স্বতঃস্ফূর্ত ভোট উৎসব
favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীর কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের সরব অংশগ্রহণ

রাজশাহীর ভোট কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে ৷ সকাল থেকেই রাজশাহী-৩ আসনের পবা উপজেলার বিভিন্ন কেন্দ্রে হিন্দু নারীদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সব বয়সি নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নেন, যা নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তোলে। 

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বেলা ১ টার মধ্য সিংহভাগ ভোটার ভোট প্রদান করেন। এ কেন্দ্রের মোট নারী ভোটার সংখ্যা ৩ হাজার ৮০৬ জন। উপস্থিত ভোটারদের একটি বড় অংশ ছিলেন হিন্দু নারী। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহরম আলী খান জানান, সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নওহাটা হলদার পাড়া এলাকার ৭৮ বছর বয়সী শ্রীমতি রেনুবালা ভোট প্রদান শেষে বলেন, আমার ভোট আমি দিতে পেরে আনন্দিত। অন্যদিকে নওহাটা আলুহাটা এলাকার শ্রীমতি রুপালী রানী দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “এবার ভোট দিতে পেরে ভালো লাগছে। নিজের মতামত দেওয়ার সুযোগ পেয়েছি। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নারীদের সক্রিয় উপস্থিতি এই আসনে গণতান্ত্রিক অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ৮৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি। বেলা ২টা পর্যন্ত এ কি আসনের দুই উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন