শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর চেক প্রদান

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর চেক প্রদান

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর চেক প্রদান

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে এক সদস্যের পরিবারের হাতে মরণোত্তর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ-এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি-র মহাসচিব নজরুল ইসলাম হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন দেশকে নতুন প্রত্যাশার দিকে এগিয়ে নিয়েছে। তারেক রহমান-এর দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ধরে তারা পরিবহন সংশ্লিষ্টদেরও সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান।

এসময় পরিবহন নেতারা রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু-র বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে মহানগর বিএনপির নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে রাজশাহী পরিবহন মালিক সমিতির সদস্য হালিম উদ্দীনের পরিবারের হাতে ২ লাখ টাকার মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো সদস্যের মৃত্যু হলে পরিবারের আবেদনের ভিত্তিতে ৪০ দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল ইসলাম হেলাল ভবিষ্যতে এই অনুদানের পরিমাণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত সদস্যরা তা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানালে বিষয়টি বাস্তবায়নে আশ্বাস দেওয়া হয়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন