শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাট-বাঘাবাসীর প্রাণের দাবি
মন্ত্রী হিসেবে দেখতে চাই আবু সাঈদ চাঁদকে

চারঘাট-বাঘাবাসীর প্রাণের দাবি

favicon
সাজ্জাদ মাহমুদ সুইট,বাঘা :
চারঘাট-বাঘাবাসীর প্রাণের দাবি

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য এবং গণমানুষের নেতা আবু সাঈদ চাঁদকে সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়ার দাবি এখন চারঘাট ও বাঘার প্রতিটি মানুষের মুখে মুখে। তৃণমূল থেকে উঠে আসা এই সাহসী নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে জোরালো দাবি জানাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা।

চারঘাট ও বাঘার সাধারণ মানুষের মতে, আবু সাঈদ চাঁদ শুধু একজন সংসদ সদস্য নন, তিনি এই অঞ্চলের অবহেলিত মানুষের কণ্ঠস্বর। তার বলিষ্ঠ নেতৃত্বে এলাকায় শিক্ষা, যোগাযোগ এবং কৃষি খাতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে এবং জাতীয় পর্যায়ে বড় ভূমিকা পালনের জন্য তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

এদিকে সাধারণ জনগণের প্রত্যাশা নিয়ে স্থানীয় কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, আবু সাঈদ চাঁদ সবসময় মানুষের বিপদে-আপদে পাশে থাকেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। অন্যায়ের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান পুরো রাজশাহী বিভাগেই প্রশংসিত। চারঘাট-বাঘার নদী ভাঙন রোধ এবং অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করতে একজন পূর্ণ মন্ত্রীর প্রয়োজনীয়তা অনুভব করছে এই অঞ্চলের মানুষ।

রাজশাহী অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং দলের অবস্থান আরও সুসংহত করতে আবু সাঈদ চাঁদের মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতাকে মন্ত্রী করার বিষয়টি অত্যন্ত ইতিবাচক হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাকে মন্ত্রী করা হলে চারঘাট-বাঘার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

স্থানীয় সমাজকর্মীদের মতে, আবু সাঈদ চাঁদ মাটি ও মানুষের নেতা। তাকে মন্ত্রী হিসেবে পেলে শুধু রাজশাহী-৬ আসন নয়, পুরো উত্তরবঙ্গের উন্নয়ন নতুন গতি পাবে।

চারঘাট ও বাঘার আপামর জনসাধারণের এখন একটাই চাওয়া তাদের প্রিয় নেতা আবু সাঈদ চাঁদ মন্ত্রিসভায় স্থান পেয়ে এলাকার চেহারা বদলে দেবেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন