শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাট থানা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি আবু সাইদ চাঁদ

চারঘাট থানা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি আবু সাইদ চাঁদ

favicon
চারঘাট প্রতিনিধি:
চারঘাট থানা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি আবু সাইদ চাঁদ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে চারঘাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার রাতে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। এ সময় উভয়ের মধ্যে আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা গ্রহণ শেষে এমপি আবু সাইদ চাঁদ বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়; এটি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের সম্মিলিত অর্জন। সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশ করতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রেসক্লাব শুধু পেশাজীবীদের সংগঠন নয়, এটি সমাজের ন্যায়, সত্য ও জনস্বার্থ রক্ষার অন্যতম প্ল্যাটফর্ম। তিনি সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে আলোকিত করে এবং উন্নয়নের পথকে সুগম করে।

তিনি আরও উল্লেখ করেন, চারঘাট-বাঘার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার সার্বিক অগ্রগতিতে সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারঘাট থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার সম্পাদক পিন্টু আলী, নির্বাহী সদস্য ইশতিয়াক আহমেদ বাপ্পী, সাজ্জাদ হোসেন, শাহাদুজ্জামানে রিমন এবং উপদেষ্টা ওবাইদুর রহমান রিগেনসহ অন্যান্য সদস্যরা।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন