শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা প্রদান

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা প্রদান

favicon
স্টাফ রিপোর্টার :
রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা প্রদান

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের ৫০৩ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি মোঃ সাকিল ও সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মচারীদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নে নবনির্বাচিত কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ সময় রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি মোঃ সাকিল, সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু ও কার্য-সহকারী আলতাব হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সহ-সভাপতি মোঃ শাহিন রেজা, মোঃ আবুল কালাম, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুন, ক্রীড়া সম্পাদক মোঃ আহাদ আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রনি, সদস্য মোঃ সোহেল রানা, মোঃ কামরুল, মোঃ সামসুল ইসলাম, মোঃ আবু জাফর বিটন, মোঃ আলেম শেখ ও মোঃ সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন