শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › ওয়ার্ড কমিটিতে ‘আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন’

ওয়ার্ড কমিটিতে ‘আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন’

যুবদল কর্মীদের মানববন্ধন
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে ‘ত্যাগী’ নেতাকর্মীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’-এর প্রতিবাদে মানববন্ধন করেছেন বঞ্চিত নেতাকর্মীরা। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার’ পতনের আন্দোলনে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই বাড়িতে অবস্থান করতে পারেননি। সেই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা হচ্ছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে রাজশাহী মহানগর যুবদলের ৪১টি ওয়ার্ডে গঠিত নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে সেই কমিটি বাতিল করে অনতিবিলম্বে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

এসময় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে যারা স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন, এমন যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের (প্রায় ২০০ জনকে) যুবদলের ৪১টি ওয়ার্ড কমিটিতে অর্থের বিনিময়ে স্থান দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে।

এ ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব রবিউল ইসলাম রবির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তোলা হয়।

এছাড়া বিগত সময়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগে দলীয়ভাবে শোকজ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবি জানানো হয়।

মানববন্ধনে রাজশাহী মহানগর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মতিহার থানা যুবদলের সাবেক আহ্বায়ক শফিউল আলম টিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার