শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে অনুপস্থিত এমপি মোঃ আবু সাঈদ চাঁদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে অনুপস্থিত এমপি মোঃ আবু সাঈদ চাঁদ

চারঘাট–বাঘায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ
favicon
স্টাফ রিপোর্টার :-

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ নির্বাচনী এলাকার কোনো শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে না আসায় রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থানীয় নেতাকর্মীদের মধ্যেই ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে।

চারঘাট–বাঘার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি এমপি মোঃ আবু সাঈদ চাঁদ নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে ইফতারি বিতরণ কর্মসূচিতে অংশ নেন। এতে স্থানীয়ভাবে তাঁর উপস্থিতি নিশ্চিত হলেও পরদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তাঁকে দেখা যায়নি। বিষয়টি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

দলীয় সূত্র জানায়, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে জাতীয় দায়িত্ব ও রাজনৈতিক অঙ্গীকারের অংশ হিসেবে দেখেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের মতে, এলাকায় অবস্থান করার পরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে শহীদ মিনারে উপস্থিত না থাকা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং দলীয় ভাবমূর্তির জন্যও নেতিবাচক বার্তা বহন করে।
রাজশাহী জেলার চারঘাট উপজেলা ও বাঘা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও কথা বলে জানা গেছে, ভাষা শহীদদের স্মরণ করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্বের অংশ। এ ধরনের অনুপস্থিতিকে অনেকেই জাতীয় চেতনা ও ভাষা আন্দোলনের ইতিহাসের প্রতি অবহেলা হিসেবে দেখছেন।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হওয়ায় জাতীয় দিবসগুলোতে জনপ্রতিনিধিদের উপস্থিতি জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফলে এ ধরনের ঘটনা নেতৃত্বের ভূমিকা ও রাজনৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে পারে।

এ বিষয়ে এমপি আবু সাঈদ চাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করছিলাম। সেখানে শহীদ মিনারে ফুল দিয়েছি। আমার এলাকায় না থাকায়  দেওয়া হয়নি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার