শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

স্ট্যাটাসের পর ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে রাজশাহীতে এক কিশোরী আত্মহত্যা করেছে। ওই কিশোরীর নাম রেজিনা সরকার পাখি (২১)। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর লক্ষীপুর কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। রেজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোজিনার সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

এদিকে আত্মহত্যার আগে রোজিনা তাঁর ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সে লেখে, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে সে লেখে, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’
এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেয়। পরে ফেসবুক লাইভে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন