শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকার প্রতারণা

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকার প্রতারণা

সংবাদ সম্মেলনে অভিযোগ
favicon
স্টাফ রিপোর্টার :-
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকার প্রতারণা



রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কাচাঁবাজারে অবস্থিত রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন (পিতা: হাসান আলী, ঠিকানা: টাঙ্গাইল সদর, টাঙ্গাইল) সহ আরও দুইজন ব্যক্তি।

ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে জানান, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার ভুট্টু মৃধা ও তার ছেলে হৃদয় মৃধার সঙ্গে তাদের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে প্রতারণাকারীরা নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। ভিসা প্রসেসিং, বিমান টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ ১৫ জুন ২০২৫ তারিখে প্রত্যেক ভুক্তভোগীর নিকট থেকে ১৪ লাখ টাকা করে গ্রহণ করা হয়।

পরবর্তীতে ৮ জুলাই ২০২৫ তারিখে, নিউজিল্যান্ডগামী ফ্লাইটে যাওয়ার কথা বলে ভুয়া বিমানের টিকিট প্রদান করা হয়। বিমানবন্দরে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের টিকেট জাল। এরপর থেকে প্রতারণাকারীদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সব সময় এড়িয়ে যান।

ভুক্তভোগীরা উল্লেখ করেন, ঘটনার প্রেক্ষিতে ২১ অক্টোবর ২০২৫ তারিখে মোহনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে বর্তমানে উক্ত সমস্যার সমাধান না হওয়ায় তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানান এবং একইসাথে অন্যান্য সম্ভাব্য প্রতারিতদের সচেতন থাকার জন্য সতর্ক করেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন