শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বাগমারায় উন্নয়নের প্রতিশ্রুতি এমপি আব্দুল বারীর

বাগমারায় উন্নয়নের প্রতিশ্রুতি এমপি আব্দুল বারীর

favicon
বাগমারা প্রতিনিধি :
বাগমারায় উন্নয়নের প্রতিশ্রুতি এমপি আব্দুল বারীর

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার উত্তর একডালা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী বলেন, “এই সংবর্ধনা আমার জন্য সম্মানের, তবে এর চেয়েও বড় দায়িত্বের। বাগমারার মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত বাগমারা গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ অহিদুল ইসলাম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি মহোদয়ের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করব।”

ড. মোঃ ওয়ারেছ আলী বলেন, “এ ধরনের আয়োজন জনসম্পৃক্ত রাজনীতিকে আরও শক্তিশালী করে।” মাস্টার মোঃ আঃ সালাম যুবসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া মাওলানা আবু তালেব ও মাওলানা হারুন অর রশিদ রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল খায়ের মোঃ ফতেহ। তিনি বলেন, “ইফতার মাহফিল ও সংবর্ধনা আয়োজনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধির সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।” সঞ্চালনা করেন মাওলানা মোঃ ইউসুফ আলী। সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও বাগমারার উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন