সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমসারাদেশ‘আমরা সবাই হাদী হবো’ স্লোগানে উত্তাল রাজশাহী

‘আমরা সবাই হাদী হবো’ স্লোগানে উত্তাল রাজশাহী

হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
favicon
স্টাফ রিপোর্টার :-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে দলটির রাজশাহী মহানগর শাখা।

সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া মশাল মিছিলে এনসিপির নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে অংশ নেন। মিছিল চলাকালে “আমরা সবাই হাদী হবো, বুক চেতিয়ে লড়ে যাবো”, “ইনকিলাব জিন্দাবাদ”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর কেন্দ্রস্থল।

মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে মনিচত্বর প্রদক্ষিণ করে নগর এনসিপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক পরিস্থিতি ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

পথসভায় রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, “এনসিপি সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।” একই সঙ্গে তিনি শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংগঠনের মহানগর সদস্য সচিব আতিকুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে ভীতি ও সহিংসতা ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নেতৃবৃন্দ বলেন, মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে হামলা গণতন্ত্রের জন্য হুমকি। হাদীর ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।

মশাল মিছিল ও পথসভার মাধ্যমে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায় এনসিপি নেতাকর্মীরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার