শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

favicon
উপচার ডেস্ক :-
রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) নগরীর শাহ মখদুম কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শরীফ উদ্দিন শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বিশেষ অতিথি  শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, চেম্বার পরিচালক সাইফুল ইসলাম হিরক। 

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুর সবুর,  আজীবর রহমান, সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার অনতু, আবু কাওসার মাখন, রেজাউল করিম, মোজাম্মেল হোসেন বাবু, রাজীব আলী, আল আমিন ও রউফ উদ্দীন রাফি। এছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পরিশেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । ইফতার শেষে সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে সময় কাটান।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন