শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › তানোরে ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

তানোরে ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

favicon
সোহানুল হক পারভেজ তানোর, রাজশাহী:

প্রতিকি ছবি

রাজশাহীর তানোরে জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে সেন্টু আলী (৪৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের মাড়িয়া গ্রামের একটি ধানক্ষেতে এই ঘটনা ঘটে।নিহত সেন্টু আলী মাড়িয়া গ্রামের তাইফুর রহমানের ছেলে। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সেন্টু আলী বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়েছিলেন। এসময় হঠাৎ মেঘের গর্জনের সাথে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত থেকে তানোর উপজেলায় দমকা হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ঝড়ের কারণে আমগাছের গুটি ঝরে পড়া এবং রাস্তার ধারে গাছ উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির পরিমাণ কম থাকায় আলু চাষিদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।নিহতের পরিবার জানায়, আলু তোলার পর ওই জমিতে ধান রোপণ করতে গিয়েই বজ্রপাতের শিকার হন সেন্টু।তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৭ মার্চ ২০২৬
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

দৈনিক উপচার