শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’, সুবিধাবঞ্চিতদের মুখে ফুটল হাসি

রাজশাহীতে ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’, সুবিধাবঞ্চিতদের মুখে ফুটল হাসি

favicon
উপচার ডেস্ক :-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম ‘হাউস অব বিউটি ব্লুম’। সংগঠনটি মাত্র ৫ টাকার বিনিময়ে নিম্নআয়ের মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর হেতেমখা জাদুঘর মোড়ে বসে ‘৫ টাকার ঈদ খুশির হাট’। এতে প্রায় এক হাজার নিম্নআয়ের মানুষ অংশ নেন।

সাধারণত ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এখানে নেওয়া হয় ভিন্ন উদ্যোগ। মাত্র ৫ টাকার বিনিময়ে সেমাই, চিনি, তেল ও চালের মধ্যে থেকে পছন্দমতো একটি পণ্য সংগ্রহের সুযোগ পান সুবিধাভোগীরা। পাশাপাশি নতুন ও পুরোনো জামাকাপড়ও রাখা হয়।

আয়োজকরা জানান, মানুষের আত্মসম্মান বজায় রাখতেই সরাসরি দান না করে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এতে করে সুবিধাভোগীরা সম্মানের সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারেন।

এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করা এক সুবিধাভোগী বলেন, “৫ টাকায় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।”

পতিবন্ধী আশাদুল ইসলাম বলেন , “দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ৫ টাকায় সেমাই পেয়েছি। এতে আমি অনেক খুশি।”

রাহেলা বেগম বলেন, “৫ টাকায় একটি নতুন জামা পেয়েছি। বাড়িতে নিয়ে গেলে আমার মেয়েটি অনেক খুশি হবে।”

আয়োজকদের মতে, ঈদের আনন্দ শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয়দের মতে, নারী উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৭ মার্চ ২০২৬
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

দৈনিক উপচার