শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেলের সংকট নিরসনে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান

রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেলের সংকট নিরসনে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান

favicon
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেলের সংকট নিরসনে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি দোকানে অবৈধভাবে মজুদ রাখা ১৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল আরোহীদের মধ্যে বিক্রি করা হয়। এ থেকে প্রাপ্ত মোট ২১ হাজার ৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নবায়ন, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে উপস্থিত ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় না করে দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন