আসন্ন উপজেলা নির্বাচনে পবা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মঞ্জুর আলম রেন্টু
আসন্ন উপজেলা নির্বাচনে পবা উপজেলার চেয়ারম্যান পদে লড়তে চান রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর আলম রেন্টু।
ইতোমধ্যে তিনি উপজেলা বাসিসহ সর্বস্তরের জনগণকে মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রার্থীতার জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ শুভেচ্ছা জানান।
নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। এর মধ্যে পবা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে তরুণ তরুণীদের আইকন, বিশিষ্ট সমাজসেবক, নির্যাতিত কারাবন্দি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর আলম রেন্টুর সমর্থন লক্ষ করা যায়।
আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ পবা মহনপুর আসনে বিএনপির প্রার্থী এ্যাডঃ শফিকুল হক মিলন-এর ধানের শীষ প্রতীকের পক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণায় গিয়ে ভদ্রচিত আচরণ, সুমিষ্টব্যবহার, বাচনভঙ্গি ও হৃদয়াঙ্গম উপস্থাপন ও সকলের সুখে দুখে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
উপজেলার প্রতিটি এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চান তিনি ইতিমধ্যেই তিনি তার উন্নয়নের কিছু চিত্র বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন।
নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় তাদের গোটা পরিবার জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে অনেক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।
উদার ও স্বচ্ছ রাজনৈতিক কর্মকান্ডের কারনে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সজ্জন, সদালপি,মিষ্টভাষী ও পরোপকারী হিসেবে তিনি সমাদৃত।
এ প্রসঙ্গে রেন্টু বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অভিপ্রায়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আগামী উপজেলা নির্বাচনে জনগণের অকুন্ঠ সমর্থনে আমি নির্বাচিত হতে পারলে উপজেলার
সন্ত্রাস ও মাদক মুক্ত ও পবা উপজেলা কে আধুনিকায়ন এবং উন্নত-সমৃদ্ধ আলোকিত এক তিলোত্তম উপজেলায় রূপান্তর করবো ইনশাআল্লাহ্।