শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন যুবদল নেতা বাঁধন।

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন যুবদল নেতা বাঁধন।

favicon
তন্ময় দেবনাথ রাজশাহী :-
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন যুবদল নেতা বাঁধন।

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন  নির্বাচনে ০৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান বাঁধন।

 ইতোমধ্যে তিনি নগরীর ০৭ নম্বর ওয়ার্ডবাসিসহ সর্বস্তরের জনগণকে মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রার্থীতার ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি  এ শুভেচ্ছা জানান।


সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নগরীর  ৩০টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। এর মধ্যে ০৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তরুণ তরুণীদের আইকন, বিশিষ্ট  সমাজসেবক, নির্যাতিত কারাবন্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক  মানবিক ও দানশীল ব্যক্তিত্ব, মোঃ আতাউর রহমান বাঁধন। 

 আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে  ০৭নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, জানা যায় ২০১৮ সালে তিনি সিটি করপোরেশনের ০৭ নং ওয়ার্ড থেকে নির্বাচন করেন তবে জয়লাভ করার পরেও তাকে বিরোধী দলের সমর্থক ও নেতার কারণে তাকে পরাজয় স্বীকার করানো হয়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে বিএনপির প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের পক্ষে নগরীর ৭নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণায় গিয়ে ভদ্রচিত আচরণ, সুমিষ্টব্যবহার, বাচনভঙ্গি ও হৃদয়াঙ্গম  উপস্থাপন ও সকলের সুখে দুখে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। বিগত করনা কালিন সময়ে সর্বদা জণগণের সুখে দুখে পাশে থেকেছেন। অনাহারীর মুখে তুলে দিয়েছেন অন্ন। এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চান ইতিমধ্যেই তিনি তার উন্নয়নের কিছু চিত্র বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। 

নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় তাদের গোটা পরিবার জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে অনেক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। 

 উদার ও স্বচ্ছ রাজনৈতিক কর্মকান্ডের কারনে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সজ্জন, সদালপি,মিষ্টভাষী ও পরোপকারী হিসেবে তিনি সমাদৃত। 

এ প্রসঙ্গে বাঁধন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অভিপ্রায়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই। আগামী সিটি কর্পোরেশন  নির্বাচনে  জনগণের অকুন্ঠ সমর্থন ও ভালবাসা নিয়ে  আমি কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ৭ নম্বর ওয়ার্ডকে উন্নত-সমৃদ্ধ আলোকিত এক তিলোত্তম ওয়ার্ডে রূপান্তর করবো ইনশাআল্লাহ্। সেই সাথে নির্মুল করা হবে সন্ত্রাস, মাদক,চাঁদাবাজ। 

তিনি আরো বলেন আমার ওয়ার্ডে কোন সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠিকানা হবেনা। সকলকে নিয়ে সুখে দুঃখে গড়ে তুলতে চাই একটি মর্ডান ওয়ার্ড।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন