শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বাঘায় ৫০০ বছরের ঐতিহাসিক মেলা

বাঘায় ৫০০ বছরের ঐতিহাসিক মেলা

favicon
বাঘা প্রতিনিধি :
বাঘায় ৫০০ বছরের ঐতিহাসিক মেলা

রাজশাহীর বাঘায় দুই সপ্তাহের জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় বসেছে ৫০০ বছরের ঐতিহাসিক মেলা। এই মেলা শুরু হয়েছে ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) থেকে। মেলা বসেছে বাঘা শাহদৌলা কলেজ মাঠ, মডেল হাইস্কুল মাঠ, ঈদগা মাঠ, মাজার চত্বরে মেলা দেখা ও আনন্দ উপাভোগ করার জন্য দেশের দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ আসছেন। ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদের দিন থেকে মেলায় লাখো মানুষের ঢল নামে। ঈদের নামাজ শেষে লাখ লাখ মানুষ বিভিন্ন এলাকা থেকে এই মেলায় আসতে শুরু করেছে। মেলায় হাজার হাজার ব্যবসায়ীরা পসরা নিয়ে বসেছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সার্কাস, যাত্রা, নাগর দোলা, মোটরসাইকেল, কারগাড়ি ঘোরানো খেলা।

মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব হলেও সব সমপ্রদায়ের মানুষ আসে এই মেলায়। মেলায় পাওয়া যাচ্ছে সব ধরনে মিষ্টি, বাচ্চাদের খেলনা, মনোহারি সামগ্রী, লোহাজাত দ্রব্য, কাঠের আলনা, চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, পালঙ্ক, শোকেচ, মাটির হাড়ি পাতিল, প্রসাধনী সামগ্রী, বেকারি দ্রব্যাদি, শামুকের মালা, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি। এ ছাড়া রয়েছে ছবির দোকান, খাবার হোটেল, সদর ঘাটের পান, চা স্টল প্রভৃতি।

মেলার আয়োজকরা জানান, মহৎ এক পুরুষ আব্বাসী। তার বংশের হযরত শাহ মোয়াজ্জেম ওরপে শাহদৌলা (র.) ও ছেলে হযরত আ. হামিদ দানিশ মন্দের (র.) ওরশকে কেন্দ্র করে ঈদের দিন থেকে বাঘা ওয়াকফ এস্টেটের বিশাল এলাকাজুড়ে শুরু হয় মেলা। ঈদের তৃতীয় দিন ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। এই দিনে জোহর নামাজের পর তবারক বিতরণ করা হয়।

রাজশাহী বিভাগীয় শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোনে বাঘায় হযরত শাহদৌলা (র.) ও ছেলে হযরত আ. হামিদ দানিশ মন্দ (র.) সাধনার পীঠস্থান। বাঘা শাহী মসজিদের ভিতরে প্রবেশ পথের উত্তর গেটের বাম দিকে হযরত শাহদৌলা (র.) রওজা শরীফ অবস্থিত।

 ৫০০ বছর আগে বাগদাদ থেকে ৫ জন সঙ্গীসহ ইসলাম প্রচারের জন্য পূর্ব-দক্ষিণ কোনে পদ্মা নদীর কাছে বাঘা নামক স্থানে বসবাস শুরু করেন। তারপর নিজের চরিত্র, মাধুর্য্য, ব্যবহার ও আত্মিক শক্তির বলে এই এলাকার জনগণের মধ্যে ইসলাম প্রচারে আকৃষ্ট করেন তিনি।

এই এলাকার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে তার আত্মিক ক্ষমতার প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার স্মরণে ৫০০ বছর যাবত চলছে ঈদ মেলা।

এ বিষয়ে বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির হোসেন বলেন, রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোনে বাঘায় হযরত শাহদৌলা (রঃ) ও ছেলে হযরত আঃ হামিদ দানিশ মন্দ (রঃ) সাধনার পীঠস্থান। বাঘা শাহী মসজিদের ভিতরে প্রবেশ পথের উত্তর গেটের বামদিকে হযরত শাহদৌলা (রঃ) রওজা শরীফ অবস্থিত।

মেলা কমিটির সহ-সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর না ঘটে, সে জন্য পুলিশ বাহিনী সতর্ক রয়েছেন।

উল্লেখ্য, ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা ১০ লক্ষ টাকার জামানত সাপেক্ষে ইজারায় অংশ নেয় অত্র এলাকার ৭৬ জন ব্যবসায়ী। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ শর্তে দুই সপ্তাহের জন্য এরমধ্যে সর্বোচ্চ ১২ লক্ষ ৭০ টাকায় মেলার ইজারা পেয়েছেন বাঘা উপজেলা যুবদলের সদস্য সচিব শফিউর রহমান শফি।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন