শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে অভিনব কায়দায় জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে লুকিয়ে হেরোইন বহনকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মামুন মোল্লা (৩১)। নারায়ণগঞ্জ সদর থানার এনায়েতপুর এলাকার দক্ষিণ মাসদাইর ঘোষের বাগ এলাকার বাসিন্দা তিনি। তার বাবার নাম মো. হান্নান মোল্লা।

সোমবার (২৩ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি দল রোববার বিকেল পৌনে চারটার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে। একটি অটোরিকশায় থাকা ওই যাত্রীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। র‌্যাব জানিয়েছে, তল্লাশিকালে মামুনের পরিহিত জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করা অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০৮ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ জেলা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন