শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে হবে : রিটন

আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে হবে : রিটন

favicon
স্টাফ রিপোর্টার :-
আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে হবে : রিটন

নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে এই নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার আগেই অফিসে যান। তিনি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারাও সকলে যথাসময়ে অফিস আসবেন। সবাই আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। রাসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান।

এখানে কারো কোন রাজনৈতিক পরিচয় নেই। আপনারা সবাই রাষ্ট্রের কর্মচারী। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমরা রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একাজে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। রাসিক প্রশাসক আরো বলেন, নির্বিঘ্নে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। কারো কারণে নাগরিক সেবার বিঘ্ন ঘটলে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সকাল ৮ টায় ৪৫ মিনিটে নগর ভবনে আসেন রাসিক প্রশাসক। এরপর তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে নগর ভবন ১ম তলা থেকে ১০ তলা পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিব দপ্তর, প্রধান প্রকৌশলীর দপ্তর, সচিবালয় বিভাগ, হিসাব বিভাগ, রাজস্ব বিভাগ, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ ও বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন