শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ঈদ আনন্দে শোকের ছায়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ঈদ আনন্দে শোকের ছায়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

favicon
উপচার ডেস্ক :-
ঈদ আনন্দে শোকের ছায়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দমুখর পরিবেশে এক হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার। মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের শিশু রাফির মৃত্যু হয়েছে।

গত শনিবার (২১ মার্চ) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের চকরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় বাগাতিপাড়া-আড়ানী বাজার সড়কের চকরপাড়া মাদ্রাসার পূর্ব পাশে পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল রাফিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় রাফিকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার মুখের হাড় ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত লাগে। টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাফির বাড়ি কুষ্টিয়ায় হলেও সে ছোটবেলা থেকেই নানা আনার রহমানের বাড়িতে বড় হচ্ছিল। তার বাবা রুহুল আমিন ও মা খুশি আক্তার।

রাফির নানা আনার রহমান বলেন, “খেলার কথা বলে রাস্তা পার হতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হয় রাফি। আমরা দ্রুত হাসপাতালে নিয়েছিলাম, কিন্তু চার দিন লড়াই করার পর সে আমাদের ছেড়ে চলে গেল।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী চালকের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন