শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › জামায়াতের রুকনকে পিটিয়ে জখম প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামায়াতের রুকনকে পিটিয়ে জখম প্রতিবাদে সংবাদ সম্মেলন

favicon
স্টাফ রিপোর্টার
জামায়াতের রুকনকে পিটিয়ে জখম প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহী বাগমারার হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক জামায়াতের রুকন সুলতান আলীকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এই ঘটনার প্রতিবাদে জামায়তের পক্ষ থেকে বুধবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের দ্রুত  গ্রেফতারের দাবি জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন লিখিত বক্তব্যে দাবি করেন, পবা উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী (রুকন) অধ্যাপক সুলতান আলীকে মঙ্গলবার বিকেলে হাট খুঁজিপুর বাজারে এলাকার কয়েকজন বখাটে পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় রাতেই এলাকার বখাটে শহিদুল ইসলাম, মিষ্টার ও জেকের আলীর বিরুদ্ধে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু এখনও কেউ ঘেফতার হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ আশরাফুল হক, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাষ্টার আফজাল হোসেন ও নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন প্রমূখ।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন