শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › বাঘায় জমি দখল ও ফসল লুটের অভিযোগ: সজল-জুয়েলের নেতৃত্বে তান্ডব!

বাঘায় জমি দখল ও ফসল লুটের অভিযোগ: সজল-জুয়েলের নেতৃত্বে তান্ডব!

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীর বাঘার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি জবরদখল, তারকাঁটার বেড়া ভাঙচুর এবং আবাদি ফসল লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে স্থানীয় প্রভাবশালী সজল ও জুয়েলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই তান্ডব চালিয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী কিশোরপুর গ্রামের বাসিন্দা মোঃ মসলেম উদ্দিন খান জানান, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। নিরাপত্তার জন্য জমির চারপাশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল এবং সেখানে রসুন ও পেঁয়াজের আবাদ ছিল। তিনি অভিযোগ করে বলে সজল ও জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ওই জমিতে প্রবেশ করে। এই হামলায় সরাসরি অংশ নেয় সজলের মামাতো ভাই বাবু (পিতা: আশরাফ মল্লিক) এবং আনিছুর (পিতা: আমজেদ মল্লিক) সহ আরও বেশ কয়েকজন। তারা জমির সীমানার তারকাঁটার ঘেরা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং জমিতে থাকা রসুন ও পেঁয়াজসহ যাবতীয় ফসল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মোঃ মসলেম উদ্দিন খান বলেন, "সজল ও জুয়েলের নির্দেশে তারা আমার পৈত্রিক সম্পত্তি দখল করতে এই হামলা চালিয়েছে। আমার কষ্টার্জিত ফসল লুট করে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়রা জানান, প্রকাশ্য দিবালোকে এভাবে সম্পদ লুট ও জমি দখলের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আপনার মাধ্যমেই ঘটনাটা জানলাম। ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৭ মার্চ ২০২৬
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

দৈনিক উপচার